নরসিংদীর শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুল পরিদর্শন করেছেন নরসিংদী -৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। তিনি শনিবার (২৭ জুন) বেলা ১২ টায় এই স্কুল পরিদর্শনে যান। এ-উপলক্ষ্যে শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ফল উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কল্যাণে কাজ করতে নানা উদ্যোগ নিয়েছেন।
তাতের শিক্ষা, স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুল প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে। প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, ও আত্মকর্মসংস্থান করছেন। এতে আমি গর্বিত হয়েছি। আমি শুধু জানতাম শিবপুরে একটি প্রতিবন্ধী স্কুল আছে। আজকে সরজমিন পরিদর্শন করে ভালো লেগেছে। এই স্কুলের উন্নয়নে যা যা করা দরকার আমি করব। আজ থেকে এই স্কুলটি আমার নিজের, আমি এর দায়িত্ব নিলাম।
উপজেলা নির্বাহী অফিসার ও শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের সভাপতি মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক সাবিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সদস্য জাকির হোসেন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, শিবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব শেখ মানিক প্রমুখ।
