বৃহস্পতিবার (২৫ জুন) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড এবং সাধারণ সম্পাদক সৈকত আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে দিদারুল ইসলাম অপুকে আহ্বায়ক এবং সাইফুল ইসলাম ইমনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ উদ্দিন রুবেল, হেলাল উদ্দিন, আহমেদ সাদ্দাম ও আবির হোসেন। এছাড়া কমিটিতে আরও ৯ জন সদস্য রয়েছেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্র ফেডারেশন দীর্ঘ সময় ধরে শিক্ষা ও ছাত্রস্বার্থ রক্ষায় আন্দোলন করে আসছে। বর্তমানে সংগঠনটি গণসংহতি আন্দোলনের সহযোগী ছাত্র সংগঠন হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
দায়িত্ব পাওয়ার পর জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নোয়াখালী জেলা কমিটি আহ্বায়ক অপু, ইমন সদস্য সচিব