ব্রাহ্মণবাড়িয়ায় শরীরে পঁচন ধরে পোকা ‘বাসা বাঁধা’ এক অসহায় নারীকে নিজে গিয়ে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।

বুধবার বেলা তিনটার দিকে তিনি ওই নারীকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জেলা পরিষদ প্রশাসক ওই নারীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। পাশাপাশি ব্যক্তিগত পক্ষ থেকেও সব ধরণের সহযোগিতার আশ^াস দেন। সিরাজুল ইসলামের এ ধরণের মানবিক উদ্যোগ গ্রহণ করে মহানুভবতার পরিচয় দিলেন।

জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘পৌর এলাকার কাউতলীতে ফুটপাতে এক নারীর শরীরে পঁচন ধরা ও পোকা থাকা অবস্থায় কয়েকদিন ধরে পড়ে আছেন বলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি উল্লেখ করে আমাকে মেনশন করা হয়।
এ অবস্থায় আমি লোকজন নিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি। ওই নারীর চিকিৎসায় সব ধরণের ব্যবস্থা নেয়া হবে।