নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানজির মুহাম্মদ সজীব (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
২৩ জুন (মঙ্গলবার) বিকেলে সুধারাম থানাধীন মাইজদী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত তানজির মুহাম্মদ সজীব নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী এলাকার ১ নম্বর ওয়ার্ড, চৌকিদার বাড়ির আবু তাহেরের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ওসি’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনুপ চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ দল মাইজদী বাজারস্থ পুলিশ লাইন রোডের কাজী মেজবাহ স্টোরের সামনে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন তানজির মুহাম্মদ সজীবকে তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
নোয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক