কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং সাংগঠনিক সপ্তাহ পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতারা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দেন।

বক্তারা বলেন,গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ত রাজনীতিকে এগিয়ে নিতে যুবদল সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। তারা আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও নাশকতা তৈরি করছে৷ দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অসৃতিশীল করতে ফ্যাসিবাদের কার্যক্রম প্রতিহত করার জন্য সারা বাংলাদেশের মত ব্রাহ্মণবাড়িয়াও যুবদলের মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়৷

সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাতে জেলা যুবদলের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মোটরসাইকেল শোভাযাত্রা (শোডাউন) অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন বলে দলীয় সূত্রে জানা গেছে।