জুলাই চার্টার বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের জেরে জামায়াতপন্থী ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
এর মধ্যে রয়েছেন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল।
মঙ্গলবার (২৩ জুন) তারা পৃথকভাবে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই চার্টার বাস্তবায়নে অগ্রগতি না হওয়া, বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগের বিরোধিতা এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের মতো বিষয়গুলো নিয়ে তারা গভীর উদ্বেগে রয়েছেন।
তাদের মতে, এসব সিদ্ধান্ত ও অবস্থান দেশের সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে বর্তমান পরিস্থিতিতে দায়িত্বে বহাল থাকা তাদের বিবেক ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা
ইউসুফ আলী
শফিকুর রহমান
আবদুল করিম
ফরিদ উদ্দিন খান
গোলাম রহমান ভূঁইয়া
আসাদ উদ্দিন
মুহাম্মদ তারিকুল ইসলাম
পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা
ইমরুল কায়েছ রানা
হুমায়ুন কবির তানিম
আবদুল কাইয়ুম ভূঁইয়া
আবদুল্লাহিল মারুফ ফাহিম
জোয়াদুর রহমান
শামসিল আরেফিন
মাহাবুবা আক্তার রলি
নূর নবী উজ্জ্বল
আল রেজা আমির
রেজাউল ইসলাম
জাকির হোসেন