ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ফিসারিতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার মোকামিয়া উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই গ্রামের আব্দুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাঈদ দুপুরে নিজের ফিসারিতে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে জানা গেছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
