ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এক কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় আলোচিত যুবক ইমনকে ইয়াবাসহ গ্রেপ্তার করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজি রবিউস সারোয়ার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইমনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুওে আশুগঞ্জ বাজারের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ইমনকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, এর আগে রোববার দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এক কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে ইমনের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
আশুগঞ্জের আলোচিত ইভটিজার ইমন ইয়াবাসহ গ্রেপ্তার, ছয় মাসের কারাদন্ড