ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে-(৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নির্মল চৌধুরী উপজেলা সদরের বাসিন্দা। তিনি সিংহগ্রাম বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরী।
বিস্ফোরক মামলায়
নাসিরনগরে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেপ্তার