মাত্র একটি পিস্তল হাতে ইরানের দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা মার্কিন এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে মার্কিন স্পেশাল ফোর্সের একটি দল রাতে রাতের অন্ধকারে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গত শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আকাশসীমায় ভূপাতিত হয় ওই যুদ্ধবিমান। দুই পাইলটই প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বাইরে নামতে সক্ষম হন। প্রথম পাইলটকে সেই দিনই উদ্ধার করা হয়, কিন্তু দ্বিতীয় পাইলট নিখোঁজ ছিলেন।

Advertisement

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা নিজের অবস্থান লুকিয়ে রাখতে কয়েক ঘণ্টা পাহাড়ে থাকেন। তার হাতে ছিল কেবল একটি সাধারণ পিস্তল। যদিও ইরানি বাহিনী তার খুব কাছে চলে আসে, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ধরা দেননি।

পাইলটের অবস্থান শনাক্ত হওয়ার পর মার্কিন কমান্ডোরা গভীর রাতে অভিযান শুরু করেন। এটি ছিল সাম্প্রতিক ইতিহাসের অন্যতম দুর্ধর্ষ ও জটিল উদ্ধার অভিযান, যেখানে সীমান্তের উভয়পাশে সক্রিয় শত্রু সেনা উপস্থিতি সত্ত্বেও পাইলটকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

যদিও পাইলটকে এখনো পুরোপুরি নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তবে তাকে শনাক্ত এবং উদ্ধার করার এই অভিযান আন্তর্জাতিক সংবাদে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।