যেসব পণ্যের দাম বাড়তে পারে
১. সিগারেট ও নিকোটিন পণ্য
জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটের সব স্তরের ন্যূনতম খুচরা মূল্য বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে এসব পণ্যের দাম বাড়বে।
২. পেট্রল, অকটেন ও ডিজেলচালিত গাড়ি
১২০০-১৬০০ সিসি ক্ষমতার আমদানি করা তেলচালিত গাড়ির করভার ১৩২ শতাংশ থেকে প্রায় ১৫৬ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এতে এসব গাড়ির বাজারমূল্য বৃদ্ধি পেতে পারে।
৩. বিদেশি কাজুবাদাম
দেশীয় উৎপাদকদের সুরক্ষা দিতে আমদানিকৃত কাজুবাদামের শুল্ক ১-৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। ফলে বিদেশি কাজুবাদামের দাম বাড়তে পারে।
৪. আমদানিকৃত খাদ্য ও ভোগ্যপণ্য
বিদেশি কফি, কনফেকশনারি, প্রক্রিয়াজাত খাবার, মধু, সুপারি, লিপ লাইনার, লিপ জেলসহ বিভিন্ন পণ্যের শুল্কায়ন মূল্য বৃদ্ধি করা হয়েছে।
৫. রড ও নির্মাণসামগ্রী
রড উৎপাদনের কাঁচামালে ভ্যাট বৃদ্ধির কারণে নির্মাণ খাতের অন্যতম প্রধান উপকরণ রডের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
৬. অন্যান্য
বিদেশি টাইলস, স্যানিটারিওয়্যার, বেসিন, ফোম, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ, খেলনা।
এসব পণ্যের দামও বাড়তে পারে।
যেসব পণ্যের দাম কমতে পারে
১. ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য
চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, মাছ, মাংসসহ ৬০টি পণ্যের উৎসে কর ০.৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
২. শিশুখাদ্য
শিশুখাদ্যের কাঁচামালের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামানো হয়েছে, ফলে দাম কমতে পারে।
৩. খেজুর ও মসলা
খেজুর, জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও ধনিয়ার ওপর ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
৪. সোনার গয়না
সোনা সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে ০.৫ শতাংশে নামানো হয়েছে। ভ্যাট কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে।
৫. ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি
পরিবেশবান্ধব পরিবহন উৎসাহিত করতে ইভি ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির করভার উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
৬. ল্যাপটপ ও কম্পিউটার
ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, মনিটর ও প্রিন্টারে প্রায় সব ধরনের আমদানি শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে।
৭. চিকিৎসাসামগ্রী ও ওষুধ, ডায়ালাইসিস ফিল্টার, ক্যান্সারের ওষুধের কাঁচামাল
ওষুধ শিল্পের বিভিন্ন উপকরণ
এসব পণ্যে কর ছাড়ের ফলে চিকিৎসা ব্যয় কমতে পারে।
৮. বাদ্যযন্ত্র ও চলচ্চিত্র সরঞ্জাম
গিটার, পিয়ানো, ভায়োলিন এবং সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও এর যন্ত্রাংশে শুল্ক কমানো হয়েছে।
৯. অন্যান্য, বিদেশি মাংস, প্রাণিখাদ্য, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, POS মেশিন, লিপস্টিক, ফেসওয়াশ, বিভিন্ন প্রসাধনী
এসব পণ্যের দামও কমতে পারে।