শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও সামাজিক দক্ষতা বিকাশের লক্ষ্যে হালুয়াঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহপাঠ্য কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত সিডস প্রকল্পের অর্থায়নে আয়োজিত উপজেলার মাজরাকুড়া,কাতলমারি,জাদুকুড়া,দক্ষিণ ঘোষবেড়,পূর্ব সমনিয়াপাড়া,কড়ইকান্দা ও মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহপাঠ্য কার্যক্রমে শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ছড়াগান,আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক প্রতিনিধি এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রত্যেক এলাকার দায়িত্ব প্রাপ্ত সি এম চাইল্ডক্লাব সহায়িকারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, পাঠ্যবইভিত্তিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্য কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Oplus_131072

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।