জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— *“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি।”*
মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবসের তাৎপর্য, তামাকের ক্ষতিকর প্রভাব এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে এ ধরনের আসক্তি থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
