বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ জুন বিকেলে বিনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়া।

সভায় বিনার অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম, উদ্ভাবনী প্রযুক্তি, জনবল ব্যবস্থাপনা এবং চলমান বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ড. মাহবুবুল আলম তরফদার বিভিন্ন তথ্যচিত্র ও স্লাইড উপস্থাপনার মাধ্যমে এসব কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিনার বোর্ড সদস্য কৃষিবিদ মো. আনিস এবং বোর্ড সদস্য কৃষিবিদ মো. শফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

মতবিনিময় সভায় বিনার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা কৃষি উন্নয়ন, গবেষণার সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের কৃষিখাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।