বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকালে স্বাবলম্বী উন্নয়ন সমিতির (এসইউএস) সিডস (SEEDS) প্রকল্পের উদ্যোগে উপজেলার সালুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রকল্পের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালিও অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সালুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, সিডস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কর্নেলিউস দালবৎ, শিক্ষা কর্মকর্তা হাজং সুমন রায় এবং উপজেলা সমন্বয়কারী তানিয়া রংমা।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।