লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে আম গাছে ঝুলে থাকা হযরত আলী (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) উপজেলার পাথর্শী ইউনিয়নের লাউদত্ত গ্রামের একটি আম গাছ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাউদত্ত গ্রামের নিজ বাড়ির পাশে পুকুরের ধারে একটি আম গাছে গলায় রশি দিয়ে হযরত আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ইসলামপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।