নেত্রকোনা মদন সরকারি হাজী আব্দুল আজিজ ডিগ্রী কলেজ শাখার সভাপতির হামলায় পুলিশ কনস্টেবল মো.ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হয়েছেন। এ ঘটনায় সভাপতি মিঠু মিয়াকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা পর মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে চট্রগ্রাম গামী বাস কাউন্টারে এমন ঘটনা ঘটেছে।
অভিযুক্ত মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের৷ সভাপতি মদন পৌরসদরে ৫ নং ওয়ার্ডের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রীদের চরম দূর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় যাত্রীরা নানা হয়রানি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ উৎপাদন করেন। এ সময় ওই স্থানে আসে ছাত্রদল নেতা সৈয়দ মিঠু । পরে পুলিশ তাকে একটু দূরে সরতে বললে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সৈয়দ মিঠুর হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়। আহত দুই পুলিশ সদস্যকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল জানান, ‘শুনেছি একটি ঝামেলার কারণে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠুকে আটক করেছে পুলিশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।’

মদন থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান,‘ যাত্রীদের সাথে বাস কাউন্টারে ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবক আঘাত করে দুই পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুকে আটক করা হয়েছে এবং উধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম জানান,‘ কলেজ মোড় এলাকায় যাত্রীদের হয়রানির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমি উপস্থিতে থেকে শ্রমিক সংগঠনের নেতাদের সাথে কথা বলে অধিকাংশ যাত্রীর গাড়ির ব্যবস্থা করেছি। এ সময় পুলিশর সাথে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে। সে বিষয়ে পুলিশ ব্যবস্থা নিবেন।