ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি সড়কের ইটের সোলিং কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের ব্রাহ্মণশাসন গ্রামের পুতুল মিয়ার বাড়ি থেকে হালদারপাড়া হাজী আবু আলীর পুকুর পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম. এ. হান্নান।
অনুষ্ঠানে তিনি বলেন, নাসিরনগরের মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন। জনগণের কল্যাণে সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ এবং সেচ সুবিধা উন্নয়নের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখা হবে।
তিনি এ সময় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় ব্রাহ্মণশাসন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মজিদ মিয়া, হাজী আবু আলী, পুতুল ইসলাম, নুরুল হক, শফিকুর রহমান, মনজু মিয়া, শফিকুল ইসলাম, আবদুল মান্নান জীবনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ছবি সংযুক্ত:
