ময়মনসিংহের ধোবাউড়ায় বাবা-মাকে মারধর ও স্থানীয়দের হয়রানির অভিযোগে দুই সহোদরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগীপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রেজু মিয়া ও তারিকুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্তির অভিযোগ থাকা ওই দুই সহোদর নিয়মিতভাবে তাদের বাবা-মাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এছাড়া স্থানীয় বাসিন্দাদেরও বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রেজু মি