ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গাঁজাসহ আটক এক মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১ জুন) দুপুরে উপজেলার গোকর্ণ নতুন বাজার এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় স্থানীয়রা রাজ্জাক খান (৩০) নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক রাজ্জাক খান গোকর্ণ গ্রামের জুলমত খানের ছেলে। মাদক বেচাকেনার অভিযোগে তাকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী।
পরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাসরীনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মোবাইল কোর্টের রায়ে সাজাপ্রাপ্ত আসামিকে নিয়মিত প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে।”
ছবি ক্যাপশন:
নাসিরনগরে গাঁজাসহ আটক মাদক কারবারি রাজ্জাক খানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হচ্ছে।
