কুমিল্লার লাকসামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদ (ম্যানেজিং কমিটি)-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মো. মনির হোসেন। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি আবদুর রশিদ, অভিভাবক প্রতিনিধি মো. মফিজুর রহমান, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ রহমান, বিশিষ্ট সমাজসেবক আবু তাহের, এমরান হোসেন মিলন, মাওলানা ফখরুল ইসলাম, এস এম মিজানুর রহমান, আরিফুল ইসলাম রবিন, মো. সামছুল ইসলাম এবং মো. খলিলুর রহমান।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে বিদ্যালয়ের শিক্ষকরা নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি মো. মনির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে কমিটির অন্যান্য সদস্যদেরও ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
পরিচিতি সভায় বক্তব্য দিতে গিয়ে নবনির্বাচিত সভাপতি মো. মনির হোসেন বলেন, “এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সুনাম, শিক্ষার ধারাবাহিকতা এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করা হবে।”
সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।
