ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ছাত্রদল নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিয়া হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম বাবুল, গাজিউর রহমান ও হুমায়ুন কবীর সরকার, উপজেলা বিএনপির সদস্য সাহাব উদ্দিন মেম্বার, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক উসমান গনি এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব হাসান রিয়াদ।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাসান এবং সহ-সাধারণ সম্পাদক শামসুল হক ইমনকে সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল খালেক।
