জামালপুরে ঈদ পুর্নমিলনী ও পরিচিতি সভা করেছে সরিষাবাড়ী ইঞ্জিনিয়ার এসোসিশন। শনিবার(৩০ মে) জেলার সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই ঈদ পুর্নমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

ঈদ পুর্নমিলনী ও পরিচিতি সভা উপলক্ষে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে শহরের আরামনগর বাজার থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীর সামনে এসে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে সরিষাবাড়ী ইঞ্জিনিয়ার্স এসোনিশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম। এছাড়াও আরো বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা সরিষাবাড়ী সরিষাবাড়ী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সিনিয়ন যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ প্রমুখ।
বক্তারা বলেন , বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকেএগিয়ে নিতে প্রকৌশলীদের আধুনিক ও সমৃদ্ধ করতে সরকারকে এগিয়ে আসতে হবে।