সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২৫টি গ্রামের মানুষ পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭ টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউখোলা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সেখানে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।

একই সময়ে ঈদের নামাজ ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মুসল্লিরা অংশ নেন। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হতে দেখা গেছে।

স্থানীয় মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও বুধবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির আশায় দিনটি উদযাপন করেন