পবিত্র হজ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরব এ। সোমবার ৮ জিলহজ থেকে হজের মূল কার্যক্রম শুরু হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা মক্কা থেকে মিনা এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

খবর দিয়েছে সৌদি গেজেট।

রোববার রাত থেকেই হজযাত্রীরা তালবিয়া পাঠ করতে করতে মিনার দিকে রওনা হন। মিনাকে “তাঁবুর নগরী” বলা হয়, যেখানে হজের প্রাথমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। তাদের সঙ্গে দেশটির অভ্যন্তরীণ হজযাত্রীরাও অংশ নিয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়—

হজযাত্রীদের মিনায় স্থানান্তর
থাকা-খাওয়ার ব্যবস্থা
পরিবহন সুবিধা
তাঁবু ব্যবস্থাপনা
দিকনির্দেশনা ও নিরাপত্তা

সবকিছু আগেই প্রস্তুত করা হয়েছে।

হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন রাখতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও নজরদারিও চালানো হচ্ছে।

ইসলামী বিধান অনুযায়ী, ‘ইয়াওমুত তারবিয়া’ দিন থেকেই হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ধাপে ধাপে আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত্রিযাপন ও শয়তানকে পাথর নিক্ষেপসহ হজের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হবে।