আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট এলাকায় রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংক দেশের সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত কোরবানির হাটসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও অস্থায়ী বুথগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু রাখতে হবে, যাতে ক্রেতা ও বিক্রেতারা নিরাপদে আর্থিক লেনদেন করতে পারেন।

এই সুবিধা থাকবে পাঁচটি সিটি করপোরেশন এলাকার নির্ধারিত পশুর হাটে। সেগুলো হলো—

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাট
বনরূপা আবাসিক প্রকল্প এলাকা
মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিং এলাকা
কালশী বালুর মাঠ
ঢাকা পলিটেকনিক সংলগ্ন এলাকা
বাড্ডার স্বদেশ প্রপার্টি এলাকা
পূর্ব হাজীপাড়া
উত্তরা দিয়াবাড়ি বউবাজার এলাকা
গাবতলী পশুর হাট
খিলক্ষেত মস্তুল চেকপোস্ট এলাকা
বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপ এলাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাট
কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল এলাকা
গ্রীণ বনশ্রী হাউজিং
ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এলাকা
রহমতগঞ্জ ক্লাব এলাকা
পোস্তগোলা নদীপাড়
খিলগাঁও রেলগেট এলাকা
শিকদার মেডিকেল সংলগ্ন এলাকা
গোলাপবাগ আউটফল স্টাফ কোয়ার্টার
আমুলিয়া মডেল টাউন
সারুলিয়া
সাদেক হোসেন খোকা মাঠ এলাকা
চট্টগ্রাম সিটি করপোরেশন
বিবিরহাট
সাগরিকা
রংপুর সিটি করপোরেশন
লালবাগ সদর হাট
খুলনা সিটি করপোরেশন
জোড়া হাট
রাজশাহী সিটি করপোরেশন
সিটি হাট

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেন হয়। তাই নিরাপদ ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।