ময়মনসিংহের মুক্তাগাছায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলুর ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১৫ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তির হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র।
সহায়তা পেয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সমাজে নানা অবহেলা ও বৈষম্যের মধ্যে জীবনযাপন করলেও এমন উদ্যোগ তাদের উৎসাহিত করেছে। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ ও আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হলে তারা আরও স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন বলেও মত দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বলেন, সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলুর পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
