“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS) এর সহযোগিতায় ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের আয়োজনে ২০ মে (বুধবার) সন্ধ‍্যায় স্থানীয় সুরক্ষা সিটিতে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় ও পিস এম্বাসেডর মীর মো. আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে সভায় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, পিএফজি এম্বাসেডর আবুল হোসেন মিলন, নারী এম্বাসেডর নাজনীন আক্তার নীপা, সাবেক এম্বাসেডর এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, নাজমুন নাহার নূপুর, দি হাঙ্গার প্রজেক্ট ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আঞ্চলিক ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম, পিএফজি সদস্য আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, মো. আওরঙ্গজেব খান রুবেল, মোহাম্মদ খবির উদ্দিন কিরণ, ইউনুছ মজুমদার, তাসলিমা আক্তার, শহিদুল ইসলাম, জেসমিন আক্তার, রাশিদা বেগম, খালেদা বেগম, মো. মামুন হোসেন, মো. ইস্রাফিল হোসেন।

সভায় পিএফজি’র আগামী কর্মপরিকল্পনা ও সংঘাত এবং সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে ফলপ্রসূর আলোচনা হয়েছে।