দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবং জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্য খাতের চ্যালেঞ্জ এবং সম্ভাব্য নীতিগত পদক্ষেপ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তার প্রেক্ষাপটে সরকার ও ব্যবসায়ী মহলের মধ্যে এই ধরনের সংলাপ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।