নীলফামারীর জলঢাকা উপজেলার টেঙ্গনমারী এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের কথিত মূলহোতা আব্বাস আলীকে আটক করেছে পুলিশ। এসময় একটি গোডাউন থেকে চোরাই সন্দেহে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হেফাজতে থাকা কথিত মোটরসাইকেল চোর শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে টেঙ্গনমারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে আব্বাস আলীর গ্যারেজের পেছনে থাকা গোডাউন থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আব্বাস আলী জানিয়েছেন, শাহিন ও ফরিদুলসহ কয়েকজনের কাছ থেকে তিনি মোটরসাইকেলগুলো সংগ্রহ করেছিলেন। তিনি পুরাতন মোটরসাইকেল কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত বলেও দাবি করেন। তবে উদ্ধার হওয়া অধিকাংশ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু কাগজপত্র জব্দ করেছে এবং সেগুলো যাচাই-বাছাই চলছে।
এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই করা হচ্ছে। তদন্তে সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ।