ময়মনসিংহে সরকারি গাছের লিচু নিয়ে বিরোধের জের ধরে দা দিয়ে কুপিয়ে মো: রায়হান মিয়া (১৯) নামের এক যুবকের আঙ্গুল কেটে ফেলার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৭ মে) বিকালে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।  

এর আগে এদিন সকালে নগরীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায় (বাকৃবি) শেষ মোড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বাবুল মিয়া (৫৫), তার ছেলে নূর মোহাম্মদ হৃদয় (২৪) এবং নূর হাবিব প্রান্ত ওরফে অন্তর (২১)।  

মামলার বাদি সিরাজুল ইসলাম জানান, আসামিরা সন্ত্রাসী প্রকৃতির লোক এবং চিহ্নিত ফ্যাসিস্ট। তাদের সন্ত্রাসী কর্মকান্ডে এলঅকাবাসি অতিষ্ঠ।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম জানান, রায়হান মিয়া নামের এক যুবকের আঙ্গুল কেটে ফেলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান।