ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আপত্তিকর অবস্থায় মাওলানা তোফাজ্জল হোসাইন নামক একজন মাদরাসা অধ্যক্ষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার জিনোদপুর বাজার এলাকায় অবস্থিত মারকাজুত তাজবীদ মাদরাসা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, গত বেশ কিছুদিন ধরে মাদরাসার একটি কক্ষে ওই মাদরাসার এক ছাত্রের মায়ের সাথে মাদরাসার অধ্যক্ষকে সন্দেহজনক অবস্থায় প্রায়ই দেখতে পায় স্থানীয়রা।

গত শুক্রবার রাত রাত ৯টার দিকে স্থানীয়রা মাদরাসায় ঢুকে ওই নারী ও অধ্যক্ষকে আপত্তিকর অবস্থায় আটক করে। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অধ্যক্ষ তোফাজ্জল হোসাইনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব কান্দি নাথ জানান, এ ঘটনায় ওই মহিলা বাদী হয়ে মাওলানা তোফাজ্জল হোসাইনের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামী হিসেবে শনিবার মাওলানা তোফাজ্জল হোসাইনকে আদালতে সোর্পদ করা হয়েছে।