নেত্রকোনার পুর্বধলায় পূর্বধলা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (কালব) এর ১৮তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার পুর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সাধারন সভায় সবাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আগিয়া উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো: বদরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর্বধলা উপজেলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সুধাংশু শেখর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব লি: নেত্রকোনা জেলা শাখার ব্যবস্থাপক তোফায়েল আহমেদ, পুর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন।

পুর্বধলা উপজেলা কালব লিঃ এর সাধারন সম্পাদক আমিনুর রশিদ সরকার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনিক সহ-সভাপতি, ধলা মুলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একলাছ মিয়া, ঘাগড়া দিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ডিরেক্টর, মোঃ আব্দুল মোতালিব, নবী হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ডিরেক্টর মোঃ মোখলেছ উদ্দিন, নারায়নডহর উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিক তালুকদার, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ডিরেক্টর, রোকনুজ্জামান, ফরিদা ইয়াসমিন, নুরুন্নাহার খানম জেবিনসহ অন্যান্য সদস্য বৃন্দ।

সভায় সর্বস্তরের শিক্ষক কর্মচারীবৃন্দের শতষ্ফূর্ত: অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন, প্রাণবন্ত আলোচনা, ও রেফেল ড্র, এর মাধ্যমে অনুষ্ঠানের সফল পরিসমাপ্তি হয়।