টেন্ডারে যেসব শর্ত দেওয়া হয়েছে প্রত্যেক কাজে সেইশর্ত যথাযথভাবে মেনে কাজ করতে হবে এবং ওইকাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। চলমান সকল কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করবেন, প্রয়োজনে আমি নিজেও আসবো। সবার আগে বাংলাদেশ, কাজের মান নিয়ে কাউকে ছাড় নয়। আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেবো না।
শুক্রবার (১৫ মে) সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নে চকলেঙ্গুরা গ্রামে রাস্তা উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোনা ১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল।
ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের অর্থায়নে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে মাটির দুর্গাপুর, কুল্লাগড়া ও গাঁওকান্দিয়া ইউনিয়নে ২কিমিঃ রাস্তা হেরিংবোন করণ কাজে ব্যায় ধরা হয়েছে ১কোটি ৬১ লক্ষ টাকা।
প্রধান অতিথি আরো বলেন, ‘সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই’। মানুষের দায়িত্ব বোধের দ্বারা কর্তব্যকর্ম সুচারুরূপে সম্পাদনের মাধ্যমে সমাজ সমৃদ্ধি লাভ করে। আবার ওই মানুষের দায়িত্বহীনতার কারণে সমাজের নানা উন্নয়নমুলক কাজ ক্ষতিগ্রস্থ হয়। তখন সমাজের অগ্রগতি তো দূরের কথা, সমাজ থেকে মানুষ মুখ থুবড়ে পড়তে বাধ্য হয়। মানুষ যদি সততা নিয়ে তার সৃজনশীলতা, তার সৌন্দর্যজ্ঞান, পরস্পরকে সম্মান ও সমীহ করার আদর্শ অবলম্বন করে তাহলে সমাজ এগিয়ে যাবে দ্রুতগতিতে। কাজেই সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি রুখতে সাধারণ মানুষ আমায় বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি সেই ভোটের মুল্য ধরে রাখবো। আসুন সমাজকে সুন্দর করতে সকল কাজ সততা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করি।
এসময়, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহমেদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।