ময়মনসিংহের ফুলপুরে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ঠ হয়ে এক বৃদ্ধসহ দুইজন মারা গেছেন।
শুত্রবার (১৫ মে) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) ও মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুর সোয়া দুইটার দিকে তাইজউদ্দিন বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিল। ঝড়ো বাতাসে পড়ে যাওয়া বিদ্যুতের তার খড়ের নিচে ছিল, যা আইজুলের জানা ছিল না। তিনি খড় শুকানোর কাজ করার একপর্যায়ে পড়ে থাকা ওই তারে স্পৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার পাশ দিয়ে কাজ করার জন্য মাঠে যাওয়া আরশব আলী তাকে থাকতে দেখেন। আরশব আলী তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ঠে গুরুতর আহত হন।
পরে স্থানীয় দেখতে পেয়ে তাদের উদ্ধার স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণা করার পর হাসপাতাল থেকে মরদেহ ম্বজনরা নিজেদের বাড়িতে নিয়ে যায়। পরে স্থানীযদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরকহাল প্রতিবেদন তৈরী করেন এবং মরদেহ নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ।
ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার থানায় আনা হচ্ছে। নিহতের স্বজনদের অভিযোগোর প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
