মোহনগঞ্জ পৌর শহরের মার্কাস মসজিদের মুসল্লীদের সাথে সমাজের বিভিন্ন অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে জুম্মা নামাজের আগে উপস্থিত মুসল্লীদের সাথে মতবিনিময় করছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম হারুন। তিনি

মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ,জমি জমা সংক্রান্ত বিরোধ, অন্যের ধর্মের প্রতি আঘাত না করা,আত্মহত্যার কুফল, ওরশ বা মাজার শরীফ নিয়ে অপ্রীতিকর কোন ঘটনা না ঘটানো সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় মসজিদে মসজিদ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ আনুমানিক ৩ শতাধিক জন সম্মানিত মুসল্লি উপস্থিত ছিলেন।

তিনি এর আগেও মডেল মসজিদ,পৌর গোরস্থান মসজিদ সহ একাধিক মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময় করছেন।
ওসি বলেন, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্য তিনি এসব আলোচনায় সুফল পেয়েছেন। এতে অনেক অপরাধ কমে আসছে বলে দাবী করেন।