বাংলাদেশ বেসরকারি বিশ^ বিদ্যালয় ইষ্ট ওয়েস্ট ইউনিভাসির্টির জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহবায়ক হলেন মদন উপজেলা বিএনপির সভাপতি ও তিনবারের চানগাওঁ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান নূরুল আলমের একমাত্র ছেলে মোঃ আনিছুল আলম। মোঃ আনিছুল আলম ইষ্ট ওয়েস্ট ইউনিভাসির্টিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের ছাত্র। গত ১৩ মে ২০২৫ ইং তারিখে বেসরকারি বিশ^ বিদ্যালয়ের সভাপতি মোঃ আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) যৌথ স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।
এ ব্যাপারে বাবা নূরুল আলম তালুকদার বলেন, “আমার ছেলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি বিশ্বাস করি, সে সততা, আদর্শ ও দায়িত্ববোধ নিয়ে সংগঠনের সকল জন্য কাজ করবে। ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত দেশপ্রেম, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা।