ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে তল্লাশী চালিয়ে টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভোরে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজ হঠাৎ বার্তা পাঠান উপবন এক্সপ্রেস ট্রেনে মাদক উদ্ধারে অভিযান চালাতে।
এসপির নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে উপবন এক্সপ্রেস ট্রেনের কোন যাত্রা বিরতি না থাকলেও ট্রেনটিকে থামানো হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের জিআরপি সদস্যরা তল্লাশি চালিয়ে “চ” বগিতে মালিকবিহীন অবস্থায় টয়লেটে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।