ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমিতে স্থানীয় প্রভাবশালীদের নির্মাণ করা ২১টি টিনশেড ও সেমিপাকা দোকান ঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহেল আহমদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা বাজারে ও চাপরতলা- কালিউতা সংলগ্ন সড়কের পাশে পাশ থেকে খাস জায়গায় নির্মাণকৃত ২১টি স্থাপনা উচ্ছেদ করে।
স্থানীয়রা অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে নির্মাণ করা সব ধরনের স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহেল আহমদ বলেন, চাপরতলা ইউনিয়নের কালিউতা বাজারে ১ নং খাস খতিয়ানভূক্ত উচ্ছেদ মামলা নং ০৯/২০২৫ এর রায় বাস্তবায়নে খাল শ্রেণি ভূমিতে ২১ টি টিনশেড ও সেমিপাকা দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। উপজেলার বাকি অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে ভেঙে দেয়া হবে।
