ব্রাহ্মণবাড়িয়ায় “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ।
অনুষ্ঠানের শুরুতেই বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারভিত্তিক কর্মসূচী খাল খনন, নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা চালু, বৃক্ষরোপন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, গ্রামীন অবকাঠামো উন্নয়নসহ অগ্রাধিকার প্রকল্প বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।
সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহিন, সাংবাদিক নজরুল ইসলাম ভ‚ইয়া, উজ্জ্বল চক্রবর্তী, শাহাদৎ হোসেন প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ বলেন, সরকারের লক্ষ্য জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া এবং একটি স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
