জামালপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিকার ব্যবস্থা প্রবেশেধিকার নিশ্চিতকরণে এডভোকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে)দিন ব্যাপী অ্যাকশন এইডের আয়োজনে জামালপুরে হোটেল গ্র্যান্ড সাফি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারীর শারীরিক, মানসিক, অর্থনৈতিক, যৌন হয়রানি,আইনগত অধিকার সম্পর্কে জানানো: নারী ও শিশু নির্যাতন দমন আইন,পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনসহ প্রতিকার ব্যবস্থায় প্রবেশ নিশ্চিতকরণ ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার হাসপাতালে অবস্থিত, চিকিৎসা, পুলিশ কেস, আইনি সহায়তা,নারী ও শিশু নির্যাতন,জেলা লিগ্যাল এইড অফিস বিনামূল্যে আইনি সহায়তাসহ বিদ্যমান দিক নিয়ে আলোকপাত করা হয়।
এতে অ্যাকশন এইডের ঢাকা জেন্ডার এক্সপার্ট শিউলি আক্তার, ফিল্ড কোর্ডিনেটর সিদরাতুল মুনতাহা,দেওয়ানগঞ্জ কমিউনিটি বলান্টিয়ার সালমা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এতে লিগ্যাল এইড,জেলা লিগ্যাল এইড প্রতিনিধি, মহিলা বিষয়ক,সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি, ওসিসি প্রতিনিধি, নারী নেত্রী, থানায় নারী ও শিশু ডেক্স প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি অংশ নেন।