‎ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি,নজরুল সংগীত,রচনা প্রতিযোগিতা,হামদ নাতসহ বিভিন্ন প্রতিয়োগিতার আয়োজন করা হয়।

সোমবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন এর দিক নির্দেশনায় আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করেছে। বিচারক মন্ডলী হিসেবে দায়িত্বে ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন, সমাজসেবা কর্মকর্তা মুরশেদা আক্তার মনি, সহকারী শিক্ষা অফিসার শরিফ খান প্রমুখ।