‎”একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশে চাকরি মেলে ” এ স্লোগান কে সামনে রেখে কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে বিভিন্ন ট্রেডে অধ্যায়নরত ৭ম পর্বের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

‎ফুড ও জব প্লেসমেন্ট কর্মকর্তা এ আর এম মাসুম এর সঞ্চালনা ও অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার, মাইল্ড ট্রেইনার সার্টিফাইড সিলভা মেথড ইন্সট্রাক্টর ও কান্ট্রি ডিরেক্টর, ডা. আবুল কালাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম তালুকদার।
‎‎
‎অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন টিভিইটি কনসালটেন্টের পাবলিক স্পিকার মোঃ তৌহিদুজ্জামান, ইউরোপিয়ান আইটি সলিউশন বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ, বিজনেস ডেভেলপমেন্ট এর পরিচালক মোঃ দেলোয়ার হোসাইন।

‎ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটার টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর সৈয়দ কামরুল হাসান।

‎প্রযুক্তির এ যুগে দক্ষতা ছাড়া চাকরি, ব্যবসা কোন কিছুই সম্ভব নয়।

এ সময় আলোচকরা কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করে ক্যারিয়ার গঠনে দক্ষ হওয়ার ব্যাপারে জোর দেন।উন্নত বিশ্বে কারিগরি শিক্ষার ব্যাপকতা,প্রয়োজনীয়তা এবং গ্রহণীয়তার কথা তুলে ধরে সবাইকে উদ্যমী হতে এবং দেশকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন।