ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্মসূচির উদ্যোগে সোমবার ১১মে ২০২৬ “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন, “ব্র‍্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ ” এর হাজী মো জামাল উদ্দিন এর ছেলে মো রায়হান জামাল।

ব্যবসায়ী জামাল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহুরুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড) ময়মনসিংহ-১।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষিবিদ রুবেল মিয়া, মনিটরিং অফিসার।

কর্মশালায় অত্র অঞ্চলের ৩০ জন মডেল কৃষক ও ২৫ জন রিটেইলার অংশগ্রহণ করেন। বক্তারা উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ, মানসম্মত ও টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর প্রশিক্ষণ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কর্মশালার সার্বিক তত্বাবধানে ছিলেন সুব্রত বারই টেরিটোরি সেলস অফিসার,ফুলপুর।