নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ খায়রুল হাসান জুয়েল বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বি.এম.ইউ) হতে এম.ডি (শিশু) ডিগ্রি অর্জন করেছেন। এ অর্জনের জন্য স্থানীয় চিকিৎসক মহল ও সাধারণ জনগণের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জানা গেছে, ডাঃ খায়রুল হাসান জুয়েল দীর্ঘদিন ধরে শিশুস্বাস্থ্য বিষয়ে কাজ করে আসছেন এবং তার অর্জিত ডিগ্রি ভবিষ্যতে এই অঞ্চলের চিকিৎসা সেবাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, তিনি প্রতি শুক্রবার হালুয়াঘাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবজাতক, শিশু ও কিশোর রোগে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। এতে করে স্থানীয় বাসিন্দারা সহজেই বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাচ্ছেন, যা আগে অনেক ক্ষেত্রে দূরবর্তী শহরে গিয়ে নিতে হতো।
স্থানীয়দের মতে, তার এই উদ্যোগ হালুয়াঘাট এলাকার শিশুস্বাস্থ্য সেবায় একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।