ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তিতাস আবৃত্তি সংগঠন সংগঠনের আয়োজনে শ্রদ্ধা ও ভালোবাসায় রবীন্দ্র-জয়ন্তী উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় চত্বরে এ কর্মসূচী পালিত হয়।

তিতাস আবৃত্তি সংগঠনের অভিভাবক সদস্য তাসলিমা রহমানের সভাপতিত্বে ও রবীন্দ্র-জয়ন্তী উদযাপন সমন্বয়ক রেজা এ রাব্বীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাস।

অনুষ্ঠানে আবৃত্তি ও সঙ্গীতে অংশগ্রহণ করেন সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার, অভিভাবক সদস্য তাপসী রায়, সংগঠক আতিকুল ইসলাম সুজন, আনিসুর রহমান, ফারদিয়া আশরাফী নাওমী, ফাহিমা সুলতানা, সূচনা রহমান, শাহরিয়ার ইসলাম, ইকরা হোসেন ঋষিতা,আপন বিশ্বাস,অর্পণ মিত্র ভৌমিক,সাবিহা বিনতে শামীম ও সামিহা বিনতে শামীম।

তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাস বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনে নানা সৃষ্টিশীলতা নিয়ে নিয়ে বেঁচে থাকবেন। প্রেম, প্রকৃতি, ঈশ্বর আরাধনা থেকে শুরু করে শিক্ষা,সংস্কৃতি,কৃষির বিকাশে তাঁর অবদান আমাদের পথ দেখিয়েছে বারবার। তাই রবীন্দ্র চর্চা ও বিকাশে আয়োজন বেশি বেশি হওয়া জরুরি।

রবীন্দ্র-জয়ন্তী উদযাপনের সমন্বয়ক রেজা এ রাব্বি রাব্বি বলেন, যুগে যুগে বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অপপ্রচার ও বিরোধিতা হয়েছে। এসবের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করতেই রবীন্দ্র চর্চা বেশি বেশি করতে হবে। রবীন্দ্র সঙ্গীত ও কবিতা আমাদের জন্য প্রশান্তিও প্রেরণা হয়ে উঠুক।