ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের রঘুনাথপুর (দর্শারপাড়) এলাকায় অবস্থিত খাজার দরবার আউলিইয়াবাগ শরীফে হামলা, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
বৃহস্পতিবার বিকালে হালুয়াাঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দরবার শরীফের খাজা মোঃ মোসলেম উদ্দীন লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আমি আমার ভক্ত মুরিদানদের আল্লাহ তায়ালার
এলেম শিক্ষা দিয়ে আসছি, প্রতিবছর বাৎসরিক দোয়া মাহফিলেরও আয়োজন করে থাকি । এবার স্থানীয় লোকদের নিষেধের কারণে এবার তা আমি বন্ধ রাখি ।
কিন্তু গতকাল সন্ধ্যায় একদল দুর্বৃত্ত হঠাৎ করে খাজার দরবার শরীফে হামলা চালায়। এ সময় তারা দরবারের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে এবং বসতবাড়িতে হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “আমরা এ
ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। নিরীহ মানুষের ওপর হামলা, ধর্মীয় স্থাপনায় ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে
হবে।”এ ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ক্ষতিপূরণের দাবিও জানান। সংবাদ সম্মেলনে দরবার শরীফের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।