নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ভারতীয় নেশা জাতীয় ১হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন ও ১৫০কেজি জিরা সহ ২জন কে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার নবাগত ওসি খন্দকার শাকের আহমেদ, কুল্লাগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিরাধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় এক হাজার পিস ঞধঢ়বহঃধফড়ষ ঞধনষবঃ সহ রবিকুল ইসলাম (২৫) পিতা- রুকতুল ইসলাম, রাকিব মিয়া (২১) পিতা-কালা চাঁন মিয়া, মাজহারুল ইসলাম (২৬) পিতা- মৃত আঃ লতিফ তিন মাদক ব্যাবসায়িকে আটক করেন।

অপরদিকে ওইদিন সকালে থানার নিয়মিত টহল পার্টি, দুর্গাপুর-জারিয়া মহাসড়ক থেকে ১৫০কেজি জিরা সহ বিজয়পুর এলাকার দুই আদিবাসী ব্যবসায়ী নবনীতা হাজং (৩৫), স্বামী- মিত্র হাজং ও শিল্পী হাজং (৩৭), স্বামী- দেবরাজ হাজং কে আটক করে দুর্গাপুর থানা পুলিশ।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার পিস ঞধঢ়বহঃধফড়ষ ঞধনষবঃ ও ১৫০কেজি ভারতীয় জিরা সহ পাঁচ ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দিয়েছে। থানার আইনী কার্যক্রম শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। দুর্গাপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাদক, জুয়া, চাঁদাবাজী, চোরাচালান ও বাল্যবিয়ে নিয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আসামী যত বড় শক্তিশালী হউক না কেনো, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালান রোধে তথ্য দিয়ে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানানিয়েছে ওসি খন্দকার শাকের আহমেদ।