‎নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

‎গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীর আফসার উদ্দিন (৩২) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উলুচামরী দক্ষিন হিল্লা গ্রামের ফরিদ আলমের ছেলে।

‎মঙ্গলবার (৫ মে) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় ।

‎জেলা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেনের নির্দেশনায় এবং ওসি, ডিবির সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল সোমবার (৪ মে) ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়ণ পুরের ৩ নং ওয়ার্ডের মেসার্স আব্দুল হক পেট্রোল পাম্পের সামনে অভিযান পরিচালনা করে।

‎এসময় নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী আফসার উদ্দিনের দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের বাম পকেট থেকে কালো কসটেপে মোড়ানো একটি চিপসের প্যাকেটের ভেতর থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অফিসার ইনচার্জ মোঃ মহি উদ্দিন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।