ময়মনসিংহের ফুলপুরে মাসুম (৫৫) নামে এক মাদকাসক্তকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাতো ৫০০ টাকা জরিমানা করা হয়।

রবিবার (৩ মে) বিকালে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় এই ঘটনা ঘটনা। মাসুম মিয়া পৌর শহরের গোদায়িয়া গ্রামের সুলতান আহমদ মজুমদারের ছেলে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম শফিক। এ সময় সার্বিক সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশের একটি দল।

স্থানীয় সুত্র জানায়, পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় সচেতন মহলের সার্বিক সহযোগিতায় মাদকাসক্ত অবস্থায় মাসুম মিয়াকে আটক করেন পুলিশ। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যাক্তি দোষ স্বাীকায় করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুয়ায়ী ১ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম শফিক বলেন, মাদকসহ সকল অপরাধ নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।